STORYMIRROR

Gopa Ghosh

Tragedy Classics

5  

Gopa Ghosh

Tragedy Classics

পড়ছে মনে

পড়ছে মনে

1 min
1.1K

পড়ছে মনে?

সেই চিলেকোঠার ছোট্ট ঘরে

তুই বলেছিলিস জাপটে ধরে,

ভালোবাসিস আমায় ভীষণ

কবেই নিয়েছি কেড়ে তোর মন

পড়ছে মনে?

বৃষ্টির রাতে সপসপে ভিজে

দাঁড়িয়ে থাকতিস জানালার নিচে,

শুধু দেখবি বলে আমায়

পড়ছে মনে?

যেদিন তোর একটি কথায়

হৃদয় আমার কুঁকরেছিলো ভীষণ ব্যথায়,

তোর ভালোবাসা

আমি নই, অন্য কেউ,

সেই থেকে আমি শূন্যতার সাথে

হেঁটে চলেছি,

তোকে ভুলে যেতে ভুলে গেছি।



साहित्याला गुण द्या
लॉग इन

Similar bengali poem from Tragedy