দুর্জন
দুর্জন
দাও দাও রুখে দাও দুর্জনের বর্বরতা,
অযোগ্যদের যোগ্য করে দুর্জনেরা দেখে না সকলের সফলতা।
হীন মনুষ্য মনে আছে হীনতার কথা,
তারা কভু নাহি বোঝে দুঃখী অসহায়ের ব্যথা।
সুযোগ খোঁজে কেমনে দুঃখী মানুষকে দেওয়া যায় যাতা,
হীনদের মানুষ বলো না চেয়ে দেখো ওদের নিকৃষ্ট পাপের খাতা।
অধম হীনদের মস্তক মাঝে আছে অজস্র নিচুতা,
মুখোশধারী ওরা বিরাজমান ওদের মাঝে কাপুরুষত্ব ও ভীরুতা।
স্বীকার করবে নাহি তারাই দুর্জন তাদেরও আছে অসম্পূর্ণতা,
দুর্জনের শিক্ষা অচল কেন নিপাত যাক ওদের মূর্খতা।
দুর্জন সে তো মিথ্যুক এটাই যে চরম বাস্তবতা,
দুর্জনকে ছুঁড়ে দাও ওই অনল মাঝে ওরাই যে দুর্নীতির হোতা।
থাকতে সময় দুর্জন যাও ভালো হয়ে যাও,
সৎ সত্যের পথ অতি দ্রুত বেছে নাও।
দুর্জন অশান্তি করো না এ ভবে,
দুর্জন মন্দ কাজ করে কেন ঘৃণার পাত্র হবে।
চাই দুর্জন মুক্ত ধরণী চাই নতুন এক সজীবতা,
জয় হোক চির ভাতৃত্বের জয় পাক চির মানবতা।

