STORYMIRROR

POET MD HEDAETUL ISLAM

Inspirational Others

4  

POET MD HEDAETUL ISLAM

Inspirational Others

চাই শিশুর অধিকার

চাই শিশুর অধিকার

1 min
385

চাই শিশুর অধিকার

মোঃ হেদায়েতুল ইসলাম


আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ মোরা জানি,

আজকের শিশু আগামীতে গড়বে পৃথ্বী মোরা মানি।

শিশুর জন্য সুষম খাদ্য এটা নিশ্চিত করা চাই,

শিশুর জন্য সুন্দর পরিবেশ এসো সবে গড়ে যাই।

শিশুর মেধা বিকাশে কাজ করো অবিরত,

যত্ন নিবে শিশুর সেবা দিবে ভালো মতো।

সৎ থাকা অতি জরুরী শিশুকে শিখাতে হবে,

সততা ছাড়া এ জগতের ভালো কে করেছে কবে?

জীবজগতের প্রতি ভালোবাসা শিশুকে শিক্ষা দাও,

প্রতিটি শিশুর অধিকার রক্ষায় রাত দিন কাজ করে যাও ‌।

শিশুর মায়া ভরা মুখে আদরের চুম্বন ভালোবাসা দাও,

বিপদে পড়লে শিশুর কষ্টে প্রাণপনে ছুটে যাও।

আজকের শিশু আগামী দিনের সম্পদ ওরা হবে,

সুখ শান্তির জন্য শিশুরা কাজ করবে এ ভবে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational