STORYMIRROR

Gopa Ghosh

Inspirational

5  

Gopa Ghosh

Inspirational

তরুণ দল

তরুণ দল

1 min
578

আমরা ভারতের তরুণ দল

ঝড়ের মত চলার গতি,

ভয় করি না কালো রাতি,

যত বাধা সব ডিঙ্গিয়ে,

অন্ধকারের পথ মাড়িয়ে,

যেতে পারি নতুন জয়ের আশে,

পাক খাই না কুসংস্কারের 

কালো ঘূর্ণি পাকে,

আমরা নতুনকে নিয়ে আসি

এই ভারতের মাঝে,

আমরা উত্তাল, অশান্ত

দুর্দম্য, দুর্বার, থামি না

কখনো ধৈর্য্যের বাঁধে।

আমরা ভারতের তরুণ দল

আমরা সতেজ তরুণ প্রাণ,

এক সাথে গাই তরুণ কণ্ঠে

ভারত মাতার জয় জয় গান।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational