STORYMIRROR

Gopa Ghosh

Inspirational

5  

Gopa Ghosh

Inspirational

একমুঠো সূর্যের আলো

একমুঠো সূর্যের আলো

1 min
587

একমুঠো সূর্যের আলো এনে

দিতে পারো আমার জীবনে?

জমানো যত ক্রোধ, যত বেদনা,

জীবনের অসংখ্য জমে থাকা

যাতনা, সবটুকু সেই আলোয়

ধুয়ে মুছে যাবে,

সেই আলোয় ঠিক চিনে নেবো, 

আমার সুখ পাখিটাকে,

জীবনের অন্ধকার কাটিয়ে

আবার উঠবো জেগে,

এক রোদ মাখা উজ্জ্বল আকাশে।

আমার স্বপ্নেরা আবার মেলবে পাখা, নতুন হয়ে আসবে ফিরে

এক মুঠো আলোর স্পর্শে।

মলিনতা ঘুচবে এক স্বস্তির নিশ্বাসে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational