STORYMIRROR

Gopa Ghosh

Inspirational

5  

Gopa Ghosh

Inspirational

ধর্ষিতার লজ্জা

ধর্ষিতার লজ্জা

1 min
1.0K

ধর্ষণ কেনো ঘটে, শরীরের জ্বালা থেকে,

মানসিক অসুস্থতা, নাকি প্রতিশোধ স্পৃহা থেকে।

ঘটনা ঘটার পর সাজানো গোছানো মিডিয়ার দরবারে,

জ্ঞানী গুনিদের নিয়ে খোঁজা শুরু হয়

এর উত্তর প্রতিবার।

ধর্ষিতা হাসপাতালের বেডে বা বাড়িতে,

তার মুখ অস্পষ্ট, কারন সে লজ্জিতা।

সবাই তার কথাই জানতে চায়,

তার লজ্জায় কুঁকরে থাকা পরিবার

কাগজের প্রথম পাতায় ঠাঁই পায়,

কিন্তু ধর্ষক? সে কেনো করেছে,

তার বিশ্লেষণে কেটে যায় কয়েকদিন।

লজ্জা কি ধর্ষিতার না ধর্ষকের,

এই প্রশ্নকে বিশ্লেষণের টেবিলে নিয়ে যেতে,

হয়তো আমাদের আরো কিছুদিন লাগবে।


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

Similar bengali poem from Inspirational