STORYMIRROR

Sudeepa Mondal

Inspirational

5  

Sudeepa Mondal

Inspirational

পাগলী

পাগলী

1 min
1.8K

নারী!!!

তোমায় চিনতে কি পারি?

জীবনের ভরাডুবিতে তুমি হও তরী

তাও ভালোবাসতে কি পারি?

ধূসর,উষর,মরুভূমিসম, যখন এ জীবন

মরিচীকার মাঝে তুমি সবুজ মরুদ্যান।

কখনো দেখেছি কি সেভাবে?

 ন্যায়-নীতির বেড়াজালে, যখন শৃণ্য বোধের ঘর

হাতটি ধরে পথটি দেখাও, তখন নয়তো তুমি পর।

তুমি সৃষ্টি,তুমি স্রষ্ঠা,তুমি প্রিয়তমা

হাজার অত্যাচারীকে তবু করছো এখনো ক্ষমা।।

বছরান্তে ফেলে আসা এই যে নারী দিসব

কেমন করে জানবে পাগলী যে মনের মাঝে অবশ।

ছাড়ে নি 'মানুষ ' সেদিন তাকে যার জ্বলেছিল কামের জ্বালা

তবুও সেদিন ফুটপাথে যেন হাজার চাঁদের মেলা।

দিব্যি আছে মায়ে-পোয়ে এক আকাশের নীচে

'নারী দিবস' অর্থটাই আজ বয়ে চলাই মিছে।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational