STORYMIRROR

Sudeepa Mondal

Romance Fantasy Others

3  

Sudeepa Mondal

Romance Fantasy Others

আমাদের ভালোবাসার গল্প

আমাদের ভালোবাসার গল্প

1 min
621


ভালোবাসার ফুল ফুটুক মোদের মাঝে শত, 

আমার চোখে এঁকে নিলাম তোমার স্বপ্ন যতো 

ভালোবেসে থাকবে পাশে এইটুকু মোর আশা, 

সাক্ষী থাকুক মোদের মাঝে নীরব চোখের ভাষা l

সেই ভাষাতেই দিও তুমি তোমার প্রাণের ছন্দ, 

ভয় কি আমার, পাশে তুমি, আজ হলাম না হয় মন্দ l

দুচোখ ভরা স্বপ্ন নিয়ে বাঁধবো মোরা বাসা, 

তুমি, আমি পাশাপাশি সঙ্গী ভালোবাসা l

আসুক যতোই কালো রাতি হাতটি থাকুক হাতে

এমনি করেই এগিয়ে চলো আঁধার ঘেরা রাতে।

ভালোবাসায় জীবন রঙিন,মরণ সে তো সুখের,

পাঁচমিশালি জীবন মাঝে বাঁচুক গল্পগুলো আমাদের।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance