STORYMIRROR

TUHIN SAJJAD SK

Abstract Classics Inspirational

5  

TUHIN SAJJAD SK

Abstract Classics Inspirational

অনুসন্ধান

অনুসন্ধান

1 min
486

সারাদিন আমি

আতসকাঁচে চোখ রেখে

ওই ছোট্ট বীজে লুকিয়ে থাকা

বৃহৎ জীবনটাকে খুঁজে বেড়াই।


মাটির সোঁদা গন্ধ শুঁকে

আমাদের দীর্ঘ জীবনের টানাপোড়েনের মাঝে

একটু শান্তির আভাস পাই।


সবসময় প্রকৃতির নীরবতায়

বাতাসের প্রবহমানতায়

আমি সভ্যতার নাড়ীর টান খুঁজে পাই।


আমি ক্ষুদ্র হয়েও

ওই রাস্তার ধূলিকণায়

সভ্যতা গড়ার অপরিসীম ক্ষমতার সন্ধান পাই।


সকালে ফুলের কুঁড়ি গুলোকে

পানি দিয়ে স্নান করানোর সময়

আমি প্রেমের স্নিগ্ধতার ছেঁকা খাই।


আজ বহু বিষাদের মাঝেও

এই অতিযান্ত্রিক সভ্যতায়

আমি যন্ত্রের মধ্যে মানবিকতার নিদর্শন পাই।


গাঢ় অন্ধকারের মাঝেও

আমি মনের চক্ষু দিয়ে

আগামীর আলোর উত্তমাশা ফিরে পাই।


সকালে ঘুম থেকে উঠে

মায়ের মুখে মিষ্টি হাসির রসদ টুকুতে

আমি আমার অতীত বর্তমান ভবিষ্যতের রথ চালাই।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract