STORYMIRROR

TUHIN SAJJAD SK

Abstract Classics

4  

TUHIN SAJJAD SK

Abstract Classics

বদলায়নি মায়ের মুখ

বদলায়নি মায়ের মুখ

1 min
320

বদলে গেছে যুগের হাওয়া ---

পাল্টে গেছে ইতিহাস,

পাল্টে গেছে গ্রাম বাংলা ---

বদলে গেছে অভ্যাস!


যুগের সাথে মিলিয়ে তাল

বদলেছে এই সভ্যতার চাল,

ঘটেছে আজ রুচির বদল

কৃত্রিমতায় সেজেছে রঙ্গমহল!



ফুলদানিতে নিরক্ত ওই রক্ত কমল

ফুলের তোড়ায় সজ্জিত ওই গোলাপ যেমন!



দোলনায় শুয়ে হাতে চোষা কাঠি

স্বপ্ন দেখত শিশু মানুষ হবে খাঁটি ---

আজ বড় হয়ে অতি তাড়াতাড়ি

ঘুরবে বিশ্ব সঙ্গে ডিজনি ল্যান্ডের পরী!


মাতৃক্রোড়ে সুখ নিদ্রায় বিদেশিনীর স্বপ্ন ঘোরে

মাতৃভাষা ছেড়ে ওদের ভাষার পূজা করে !



সদ্বীপা সসাগরা মায়ের পদতল

তিলোত্তমা বিশ্ব ভরা ওই মায়ের কোল

স্নিগ্ধ চোখে দেখো মায়ের মুখ

ঐখানেতেই লুপ্ত অথৈ সুখ!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract