STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

5  

Manik Goswami

Classics Inspirational

নতুন প্রভাত

নতুন প্রভাত

1 min
780

Prompt - 8


নতুন প্রভাত 

    মানিক চন্দ্র গোস্বামী


লালিমায় ভরা ভোরের আকাশে

সূর্য কিরণ ছটায়,

স্নিগ্ধ রশ্মি নতুন দিনের

প্রভাতী আবেশ মাখায়।

নিত্য দিনের রাঙা সাজ আজ

চোখেতে পরে না কারো,

গতানুগতিক জীবন যাপনে

হয়ে গেছি বড়ো দড়।

মানুষ হিসেবে জীবনের গতি

ঘড়ির কাঁটায় বাঁধা,

প্রভাতের রূপ চেয়ে তো দেখিনা,

মনে ভরে আছে কাদা।

যন্ত্রের মতো চলছে জীবন,

হৃদয়ে কঠোর ভাষা,

শান্ত, শোভন, শ্যামল স্বভাবে

মলিনতার দশা।

দৃষ্টিতে আজ ধরা যে পড়ে না

আঙ্গনে উজল হাসি,

কান খোলা তবু শুনিতে চাহিনা

পাতায় হাওয়ার বাঁশি।

হারিয়ে সবুজ বুক ফাটে না

নিঠুর নিরস সাজে,

নমনীয়তা হারিয়ে গেছে

কঠোরতার মাঝে।

মানুষে মানুষে ভেদাভেদ যদি

বেড়ে চলে ক্রমাগত,

একদিন হবে বিলুপ্ত সব,

ধ্বংসই সঙ্গত।

সেই সে দিনটি দেখার আগে

এস না সন্ধি করি,

হাতে হাত রেখে চলো না বন্ধু,

শুদ্ধ সমাজ গড়ি।

এমন নতুন প্রভাত আসুক

আশার আলোক ভরি,

মানবতার উদার পরশে

নিজেকে মানুষ করি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics