STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Inspirational

5  

Partha Pratim Guha Neogy

Inspirational

সাধারণ মানুষ

সাধারণ মানুষ

1 min
553

কষ্টগুলো ছুঁড়ে ফেলে দিয়েছি

যদি দুঃখ একটু কমে,

ভয়গুলোকে মাটি চাপা দিয়েছি আদর করে

যদি মনের সাহস একটু বাড়ে।

লোভের বাসায় আগুন দিয়েছি রেগে 

একটু মানুষ হবো বলে!

অহংকারের গুদামঘরে দিয়েছি বিস্ফোরক জ্বেলে

সাধারণ একজন মানুষ হবো বলে। 


কষ্টগুলো অনেক কষ্টে ছুঁড়ে ফেলে 

মনের দুঃখ ফেলেছি ঝেড়ে,

হতাশাগুলো মনের সুখে বিক্রি করে দিয়েছি

অর্থ পিশাচ শোষকদের কাছে।

আমার এখন কোনো কষ্ট নাই

সাধারণ একজন মানুষ হবো বলে।

আমার কোনো যন্ত্রণা নাই

লোক ঠকানো দেখে।

কষ্টগুলো শুধু-শুধু বাড়ায় মনের জ্বালা

তাই যেটুকু কষ্ট অবশিষ্ট ছিল মনে

আজ সকালে তা ঝাঁটা পেটা করে

মনের সুখে ফেলে দিয়েছি নর্দমার জলে। 


সাধারণ মানুষ হবো বলে

লোক ঠকাতে ব্যাকুল হই না শীত-গ্রীষ্মকালে,

পরের ধনে পরশ্রীকাতর মন হয় না

কোনো এক বসন্তের সকালে।

সাধারণ একজন মানুষ হওয়ার

চেষ্টা চালাচ্ছি প্রতিমুহূর্তে,

কারও সুরম্য -ভবন দেখে উচ্চরক্তচাপে

আমি ভর্তি হই না কোনো বিলাসী-হাসপাতালে। 


আমি সাধারণ মানুষ,

আর খুব সাধারণ একজন মানুষ।

আমার কোনো কষ্ট নাই,

আমার কোনো দুঃখ নাই,

তবে আমি মানুষ বলে নিজের কাছে নিজেই লজ্জা পাই ।

কষ্ট বেচে আমি এখন সুখের মহাজন,

আমার বুকে এখন জন্মায় নাকো হিংসা,

হিংসাগুলো জুতাপেটা করে কবে তাড়িয়ে দিয়েছি

রাজনীতির ময়দানে,

আমি এখন মুক্ত মানুষ,

আমার বুকে জন্মেছে কত ভালোবাসার রক্তগোলাপ।

ক্রোধের স্তূপ প্রেমের আগুনে

সরাসরি ধ্বংস করে গড়েছি স্বপ্নের বাগান।

আমি এখন মুক্ত স্বাধীন,

আমি এখন সাধারণ একজন মানুষ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational