STORYMIRROR

Nityananda Banerjee

Horror Crime

3  

Nityananda Banerjee

Horror Crime

ভোরের সূর্য্য

ভোরের সূর্য্য

2 mins
185

পর্ব একুশ


মিলিটারি গোয়েন্দা সংস্থা ' র '  । রিসার্চ এণ্ড অ্যানালিসিস উইং ভারতের প্রতিরক্ষা দপ্তরের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা । তাদের কাজের ধরণই সম্পূর্ণ ভিন্ন। সেই ' র ' এর এসিস্ট্যান্ট কমাণ্ডার শ্যামলের দুটো কান ধরে টানতেই চিটানো মুখোশ চড়চড় করে ছিঁড়ে চলে এল। 

মুখের চামড়ায় আঠা দিয়ে চিটানো ছিল । সাথে শ্যামলের মুখের চামড়াও ছিঁড়ে বেরিয়ে এল। শ্যামল যন্ত্রণায় কুঁকড়ে গেল। কম্যাণ্ডার দেখলেন এ তো অন্য মুখ । 

প্রশ্ন করলেন - তোর নাম কি ?

- ফকরুদ্দিন...

কম্যাণ্ডার টিউব থেকে ডাইল্যুটেড হাইড্রোক্লোরিক এসিড ওর মুখের ছিঁড়ে যাওয়া স্থানে স্প্রে করলেন । জ্বালায় শ্যামলের অবস্থা তখন দেখবার মত । 

বলল - স্যার আমি শ্যামল । শ্যামল সামন্ত । 

- ও ভাবে গাজীর মুখোশ পরে ছিলি কেন ?

- গাজীকে পুলিশের হাত থেকে বাঁচাতে স্যার । যাতে পুলিশের ধারণা হয় গাজী ধরা পড়েছে । 

- তুই যে শ্যামল সামন্ত বুঝব কি করে ? 

- স্যার আমার আধার কার্ড ডাউনলোড করে দেখুন।

কম্যাণ্ডার বললেন - তোর পরিচিত কোন লোকের নাম বল ।

শ্যামল অনেকগুলো নামধাম দিয়েছিল । সেই সঙ্গে শশাঙ্কর নামও বলেছিল ।

বলল - স্যার শশাঙ্ক আমার স্ত্রীর দাদা । ও এখন মজ:ফরপুর সেন্ট্রাল জেলে আছে। ওকে নিয়ে আসুন । ও ঠিক বলে দেবে ।

- ও তোর আরও সাগরেদ আছে তা হলে ? এবার বল তোদের কি উদ্দেশ্য ছিল ?

- উদ্দেশ্য বিধেয় কিছু জানি না স্যার । তবে টাকা রোজগারের লোভে গাজীর জলে ভিড়েছিলাম । কিন্তু যখন শুনলাম গাজী তার বিশেষ ফোন নিয়ে পাকিস্তান না আফগানিস্তানে কার সঙ্গে কথা বলছে ; আমার সন্দেহ হল লোকটা এ দেশীয় নয় । তাই ওর আইফোনটা চুরি করে নিয়েছিলাম । 

- তখনই ওটা পুলিশকে দিস নি কেন ?

- ভেবেছিলাম ওই ফোন দিয়ে কোন খেলা খেলব আর প্রচুর - প্রচুর টাকা রোজগার করব ।

- তুই কি জানিস ওরা ':রিপাবলিক ডে 'তে লালকেল্লায় বিস্ফোরণের আয়োজন করছে।

- সত্যি বলছি স্যার এ বিষয়ে আমি কিছুই জানি না । ধরা না পড়লে কোনদিন হয়তো জানতেও পারতাম না ।



Rate this content
Log in

Similar bengali story from Horror