STORYMIRROR

Nityananda Banerjee

Abstract Horror Crime

3  

Nityananda Banerjee

Abstract Horror Crime

ভোরের সূর্য্য পর্ব পঞ্চাশ

ভোরের সূর্য্য পর্ব পঞ্চাশ

4 mins
114

পর্ব পঞ্চাশ


বিয়ে তো হল ; এবার বিয়ের প্রীতিভোজ নিয়ে পরিস্থিতি একটু অন্য মোড় নিল ।

ব্যারিস্টার সর্বেশ্বর পাণ্ডে বিবেকানন্দ কুমারকে বললেন - দেখুন স্যার ! আপনার কথামত জেলের ভেতরে ছেলের বিয়ে দিলাম ; এবার প্রীতিভোজ আমার কথামত হোক ।

জেলার বললেন - এ আবার কি কথা ? আপনি বলছেন আপনার কথা ; ডাক্তার বাবু বলছেন তাঁর কথা , আমি বলছি আমার কথা - তিনজনের তিনটি বিভিন্ন মতের একাত্মতা করি কি ভাবে ! 

মিঃ পাণ্ডে বললেন - কে কি বলছেন জানি না ; আমি আমার ছেলে বউ নিয়ে চললাম পাটনা । 

ডাক্তার বাবু বললেন - পাটনা কেন ? কলকাতা নয় কেন ?

জেলার সাহেব বললেন - পাটনা কলকাতা ছেড়ে আমার এখানেই করুন না । এ কয়দিনে আমরা যেন একটাই পরিবার হয়ে আছি । এর মধ্যে তিন প্রকার ভাবনা আসে কেন ?

সকলেই যে যার অবস্থানে অনড় রইলেন । নাগেশ্বর পাণ্ডে বাবার কথায় সায় দিতেই জ্যাকলিন বলে উঠল - আমার বাবাও সামাজিক দিক থেকে যথেষ্ট সম্ভ্রান্ত ; তাঁর কথাই রাখা হোক । 

শশাঙ্ক আর বিপাশার বলার মত কিছু নেই । না আছে ঘর, না অর্থ । সুতরাং চুপ থাকাই শ্রেয় মনে করল । 

জেলার সাহেব এবং তাঁর পত্নী উভয়ে বললেন - মিঃ পাণ্ডে এবং মি: ডক্টরসাব , আপ দোনো আপোষমে আ জাইয়ে । 

সঞ্জনা কুমার বললেন - পাণ্ডেজী , আপনি এবং ডাক্তার বাবু দু'জনই বিত্তশালী । শুধু আমাদের কোন বিত্ত নেই । দুবৃত্তদের সাজা কার্য্যকর করার জন্য জীবনটাই পেরিয়ে গেল । তা-ছাড়া আপনারা জানেন , আমরা নি:সন্তান । কোনদিন এমন সুযোগ পাওয়ার কোন চান্স নেই । যদিবা একটা এল তাও আপনারা কেড়ে নিতে চাইছেন । 

জেলার সাহেব পত্নীকে সমর্থন করে বললেন - আপনারা মজ:ফরপুরেই প্রীতিভোজের আয়োজন করুন । আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব সকলকেই আমন্ত্রণ জানান । যারা আসতে পারবেননা তাঁদের জন্য না হয় নিজের নিজের বাসভবনে পার্টি দেবেন ! 

পাণ্ডেজী বলে ফেললেন - ডাক্তার বাবু কেন যে নিজের কোলে ঝোল টানছেন জানি না । মেয়ের বিয়ে দিলেন - ব্যস, হয়ে গেল , এবার বউভাত কোথায় হবে তার নির্দেশ দেবেন কেন ?

ডাক্তার বাবু করজোড়ে বললেন - আপনার কোথাও একটা ভুল হচ্ছে মিঃ পাণ্ডে । আমি আমার মেয়েকে নিয়ে বলছি না । বলছি আমার ছেলেকে নিয়ে ।

পাণ্ডেজী বললেন - আপনার ছেলে ?

- আজ্ঞে হ্যাঁ। বিপাশাকে যেমন মেয়ের মত দেখেছি ; শশাঙ্ককেও তেমনি নিজের ছেলে মনে করি । 

জেলার সাহেব দৌড়ে এলেন ।

- আরে দাঁড়ান দাঁড়ান ! এই কারণেই আমি বলেছি প্রীতিভোজ মজ:ফরপুরেই হোক । দেখুন এতে আপনাদের উভয়ের দায়িত্বশীলতার পরিচয় পাওয়া যাবে ।

রোহিনী দেবী সব শুনছিলেন । হুইল চেয়ারে বসে বসে বললেন - জেলার সাবনে একদম সহি কহা । তুমলোগ সমঝ নেহি পা রহে হো কিতনা নেক কাম করোগে ।

শশাঙ্ক বলে উঠল - আপনারা বউভাত নিয়ে ভাবছেন স্যার! আমরা ভাবছি নিজেদের নিয়ে । মাথা গোঁজার ঠাঁই নেই, একবেলা অন্ন সংস্থানের ব্যবস্থা নেই ; আর আপনারা নিজেদের বাহুল্যের বড়াই করছেন ? যা খুশী করুন স্যার! আমাদের রেহাই দিন, আমরা এবার এখান থেকে যাই ।

পাণ্ডেজী বললেন - আরে তোমাদের জন্য শুধু ডক্টর সাব নয়; আমরাও রয়েছি ।

- স্যার কিছু মনে করবেন না । আমরা কারও দয়ায় বেঁচে থাকতে পারব না । মাথার উপর ঈশ্বর আছেন, তিনি ঠিক কোন বন্দোবস্ত করবেন । যেমন করে আমার প্রাণ বাঁচিয়েছেন।

জেলার সাহেব বললেন - তোকে ছাড়ছে কে ? এই নে, তোর নিয়োগপত্র । কারা বিভাগের সদর দপ্তর থেকে এসেছে । আর রইল বাকি বিপাশা । ওরও কোন উপযুক্ত চাকরির ব্যবস্থা করে দেব । 

মিঃ পাণ্ডে এবং অক্টারলোনী সাহেব দু'জনই আবেগ ধরে রাখতে পারলেন না । 

পাণ্ডেজী বললেন - জেলার সাহেবের কথামত প্রীতিভোজ এই মজ:ফরপুরেই হবে, কি বলেন ডাক্তার বাবু ?

ডাক্তার বাবু বললেন - একদমই । 

জেলার সাহেব বললেন - মিঃ হক ! এখনই এঁদের মেরিলিন লজে নিয়ে তুলুন । আমরাও আসছি ।

হক সাহেব বললেন - আমি অলরেডি বুক করে দিয়েছি স্যার ।

জেলার বললেন - আমাকে তো বলেননি ? 

- আপনার হাবেভাবে বুঝে গিয়েছি স্যার । তাই আর দেরী না করে মেরিলিন লজ তিনদিনের জন্য বুক করে দিয়েছি ।

জেলার বললেন - এস পি একজন একনিষ্ঠ অফিসারকে অকারণে ডিমোশন দিয়ে ট্রান্সফার করে দিয়েছিল । আই কনগ্রাচুলেট ইউ অফ এণ্ড অন, মিঃ হক ।

- স্যার, থ্যাঙ্ক ইউ ফর ইয়োর এজাম্পশন । স্যার, বিপাশার বাড়ির লোকজন এবং তার আত্মীয় বন্ধুদের নেমন্তন্ন করতে পারি ?

- অফ কোর্স ইফ বিপাশা লাইক ইট ।

বিপাশা বাধা দিতে যাচ্ছিল । হক সাহেব বললেন - তোমার

মা বাবা একটা গর্হিত কাজ করেছিলেন; তা' বলে তুমি তোমার কৃতিত্বকে খাটো করবে বোন ?

বিপাশা হক সাহেবের কথায় কেঁদে ফেলল । জগতে শুধু দুর্বৃত্তরাই নয়; প্রচুর উদার মনের ভালো মানুষও রয়েছেন যাদের আমরা বাইরে থেকে চিনতে পারি না ।

সঞ্জনা কুমার বিপাশাকে জড়িয়ে বললেন - যারা চেনার ঠিক চিনে যায় ।

( চলবে )



Rate this content
Log in

Similar bengali story from Abstract