STORYMIRROR

Amaresh Biswas

Romance Tragedy

2  

Amaresh Biswas

Romance Tragedy

অব্যক্ত বেদনা

অব্যক্ত বেদনা

1 min
883

দেখেছি তোমাকে দূর হতে চেয়ে 

ভেবেছি আছ তুমি খুব কাছে

হৃদয়ের কাছাকাছি

শ্রাবনের ধারা বহিছে বাহিরে

জ্বলিছে অনল অন্তর মাঝে

আজ কি করে বাঁচি।

হৃদ মাঝারে তোমার চিত্র করেছি স্থাপিত

ভালবাসা মোর অঞ্জলি দান করি

সবই তব অজ্ঞাত

অধম পায়নি তোমার করুণা

বুঝে নেবে ভেবে বলা হয় নাই

এ বুকের কথা কক্ষনো মুখ খুলে। 

সেদিন যখন তুমি কাছে এসে

শুধালে মধুর হাসি মুখে হেসে

আমার কুশল বার্তা

লালপেড়ে শাড়ি পরিধানে তব

সিঁথিতে সিঁদুর, কুমকুম পায়ে

দেখে সামলানো ছিল মুশকিল

কিছুই পারিনি কহিতে

বুক যেন হল ক্ষত বিক্ষত

এ বেদনা রবে চির অব্যক্ত

চিরকাল হবে সহিতে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance