STORYMIRROR

Amaresh Biswas

Classics

3  

Amaresh Biswas

Classics

অনুরোধ

অনুরোধ

1 min
589

আজানের ধ্বনি স্তব্ধ হয়েছে

বিষন্নতা পরিবেশে

নিরুপায় তাই বুকে ব্যথা নিয়ে

কথা বলে হেসে হেসে।

দূষণ মাত্রা পার করে আজ

চড়েছে যখন শিরে

ত্রাহি ত্রাহি রব সকলেই চাই

আবার সুদিন ফিরে।

ন্যায়ালয়ে ন্যায় পাওয়ার আশা তো

আকাশকুসুম সমান

বিচারের বাণী কেঁদে মরে তাই

চাস কি সাক্ষ্য প্রমাণ?

ধোঁয়াতে ধোঁয়াতে ছেয়েছে এমন

যাচ্ছে না নেওয়া শ্বাস

ভেঙে চুরমার করিসনে ভাই

মানুষের বিশ্বাস।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics