STORYMIRROR

Debashis Bhattacharya

Classics

5  

Debashis Bhattacharya

Classics

আমার মনের দুয়ারে দাঁড়ায়ে

আমার মনের দুয়ারে দাঁড়ায়ে

1 min
617

আমার মনের দুয়ারে দাঁড়ায়ে 

কয়ে গেলে কত কথা

কত রাগিণীর কত আলাপে

ভাষাহীন ভাষা জোড়া

দেখিতে না পেয়ে বুঝিতে না পেরে 

আকারে না নিরাকারে

শত জন্মের বাধা ডিঙিয়ে 

ধরে রাখি বুকে আশা

গোধূলির শেষে অজানা দিগন্তে

হবে তুমি মোর চিরকালের

প্রিয়তম হে সখা 

 

আমার শ্বাসের গতি নাড়ির গতি

বহে তোমারি বার্তা

অলখে তনু নিলয়ে

কেঁদে কেঁদে হয় সারা

চায় যে কেবলি যেতে

তোমারি পানে ধেয়ে 

পরানের মাঝে রাখিতে সতত

আল্পনা দেয় প্রেমে


উদয় না হয়ে বিদায় নিয়েছো 

কক্ষের সীমা ছাড়িয়ে

মন-মন্দির ভেঙে দিয়ে যাও 

স্বরূপের রূপে মিশে 

মোর পরানের প্রদীপ নিভায়ে 

অচঞ্চলের ছায়া হয়ে


তাইতো বসে ভাবি একা 

জীবন মরুর প্রান্তরে থেমে

বিভেদ কোথায় হারিয়ে গেছে

সাম্যবাদের সাগরে


নাই ভাবনা নাই যাতনা

নাই সংশয় আমি দুর্জয়

প্রাণসখা তুমি প্রাণনাথ হয়ে

চাও শুধু বারেবারে

আমিকে হারায়ে তোমাতে মিলাতে

আঁখির বাহিরে অন্তর্দ্বারে


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics