STORYMIRROR

Debashis Bhattacharya

Classics Inspirational Others

3  

Debashis Bhattacharya

Classics Inspirational Others

এসো হে এসো আজি

এসো হে এসো আজি

1 min
15

এসো হে এসো আজি

নব অরুণোদয়ের প্রভাতে

মিলিত হইব আমরা সকলে

পরস্পর প্রেমের বন্ধনে


যত ভেদাভেদ আহার নিহারী

যত ভেদাভেদ ভাষার পাহাড়ি

যত বিদ্বেষ যত হানাহানি

সকলি দলিয়া এক হইব 

প্রেম-ফুল-মালা বিনিময়ে 


নহে কেহ মোর পর অনাদর

নহে কেহ মোর ধনী নির্ধন

সকলে মিলিব সকলের সাথে

তাইতো এসেছি এ মহাবিশ্বে


জীবন মোদের অচিরস্থায়ী

মিত্রতা গড়ি প্রাণের আবেগে

এ জীবন আমার নয় যে একার

ভালোবাসা দিয়ে হোক না সবার

দুঃখ-দৈন্য-পতিত-নিপীড়িত

করিব বিরাজ অন্তরে সবার


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics