STORYMIRROR

Debashis Bhattacharya

Fantasy Inspirational Others

3  

Debashis Bhattacharya

Fantasy Inspirational Others

আমার নয়ন ধারা পড়ুক ঝরে

আমার নয়ন ধারা পড়ুক ঝরে

1 min
14

আমার নয়ন ধারা পড়ুক ঝরে

পড়ুক ঝরে তোমার চরণে ঠাইঁ পেতে

আমার এই জীবন তরী যাক না ধেয়ে

তোমার প্রেম সাগরে বিলীন হতে 


আমায় তুমি মাতিয়ে রেখো

তোমার নিত্য খেলার সঙ্গী করে

যেই খেলাতে হারলে পরে

জীবন মরণ কক্ষে মেশে


আমি অবুজ প্রাণ যে সবুজ

নেই কোনও তার ভয় ভাবনা

অস্থিরতার মাঝেও সে স্থির

করে নিরুদ্বেগে আনাগোনা


সে যে তোমার আসার আশায় আশায়

জীবন কাটায় হাজার তারায়

নেইকো শুরু নেইকো ইতি

জট খুললেই একেই স্থিতি

 

ধরা ছোঁয়ার বাইরে থেকেও

ভাবনা আমায় কেন যোগায়

যাবে আমায় ছেড়ে কোন সীমানায়

যেথায় আকাশ তোমায় প্রণতি জানায়


উদ্বিগ্নতায় ভাবি বসে

আমাকে সে ছাড়বে কবে

সাঙ্গ হবে পাওনা গন্ডা

এই কূলে মোর নেই ঠিকানা 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy