STORYMIRROR

Riya Roy

Abstract Fantasy

5  

Riya Roy

Abstract Fantasy

বসন্ত

বসন্ত

1 min
514

মূহুর্ত চাইছে পিছিয়ে যেতে,

 সময় যাচ্ছে চলে।

উতলা দিন শব্দ বুনতে চায়,

জটিলতার যাপন 

রঙিন প্রলেপ খুঁজে পায়।

উদাস প্রান্তর ;

নীরবতায় মুড়ে থাকতে জানে,

ভেসে ভেসে বহুদূর

 এক ভীষণ স্রোতের টানে।


তোমায় খুঁজতে গিয়ে------- 

কোকিল টা মুঠো রোদে সুরের কোলাজ,

ব্যস্ত শহর;

 বেখেয়ালে মনের ঘরে তাকিয়ে আজ।


হাওয়া এসে রোজ ডাক দিয়ে যায়,

বসন্ত ভারী টানাপোড়েন আর দ্বিধায়।

যদিও এখন ভালোলাগা ঘিরেছে চর্তুপাশ,

ডালে ডালে উঠেছে ভরে শিমূল, পলাশ।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract