STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

ভালোবাসা

ভালোবাসা

1 min
312

ভালোবাসা সে যে স্বর্গীয় অনুভব

ভালোবাসা বিনা বাঁচা যে অসম্ভব

মায়ের ভালোবাসা শিশুর তরে 

দেখলে পরে ওগো মন যায় ভরে 

কৃষ্ণের বাঁশির সুরে পাগলিনী রাধা

ছুটে ছিল কুঞ্জবনে ভুলে যত বাধা 

ভালোবাসার রঙে রাঙ্গলে পরে 

মনকে কি কেউ আর বাঁধতে পারে 

ধরণী গগনের অপূর্ব মিলন ছন্দে

পাগল বাতাস নেচে চলে আনন্দে 

নিঃস্বার্থ পর ভালোবাসা যে অমূল্য

যে পায় তার জীবন হয় গো ধন্য

ভালোবাসার আগুনে পুড়েছে যে

ভালোবাসার মূল্য যে বুঝেছে সে

চৈতন্য ভেসে ভালোবাসার জোয়ারে

লীন হয়েছিলেন জগন্নাথের শরীরে

ভালোবাসা সে যে অনুরাগে ভরা

ভালোবাসায় পড়লে একবার ধরা

জীবন ভর পাবে না গো আর ছাড়া

ভালোবাসায় মনপ্রাণ সব হয় হারা ।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract