STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

স্থানান্তর

স্থানান্তর

1 min
413

দেশ থেকে দেশে 

    আবারো বিদেশে

       গ্রাম থেকে শহরে

          ছুটছে সবাই নিরন্তর 

কেউ বা জীবিকার সন্ধানে

    কেউ আবার আশ্রয়ের খোঁজে 

           হয়তো স্বাস্থ্য সমস্যায়

              নয়তো অন্য কোনো কারনে 

তাকে যে যেতেই হয় 

     হয়ত সে যায় 

তবু যে তার মন 

      সে যে পড়ে থাকে 

ঘরের আঙ্গিনায়

      ঠাকুর ঘরের দালানে 

       আম বাগানে,ধানের ক্ষেতে

          পুকুর পাড়ে, চুপি সাড়ে

উদাস চোখ দেখে 

       ধানের শীষে,ঝলমল শিশির

        দোয়েল, কোয়েল, পাপিহারা

         ছাদে লাউয়ের ডগি,কাকের দুষ্টুমি

বুকে থাকে কত যে বেদনা

 মন সে যে ভুলতে দেয় না 

তবুও খুশিতে থাকার চেষ্টা

 মানিয়ে নেওয়ার বৃথা প্রচেষ্টা।।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract