STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

অন্য এক দীপাবলি

অন্য এক দীপাবলি

1 min
259

ছাদে  ওগো জ্বালিও  না  দীপ

    জ্বালাও দীপ প্রাণের মাঝে 

দেখো  না  গিয়ে ওই ফুটপাথে

 জীবন করে ছটফট সকাল সাঁঝে

এদের জীবনে ওগো জ্বালিয়ে দেখো

       দীপাবলির পবিত্র আলো

এদের জীবনে ওগো মুছে ফেলো

          যা  আছে কষ্ট, কালো

এদের শরীর থেকে ঝেড়ে দাও ধুলো

     এরা যে তোমায় বাসবে ভালো

মাথার পরে তুমি তুলে ধরো ছাদ

       খিদের জ্বালা মিটিয়ে দাও

এদের স্বাস্থ্য শিক্ষার ব্যবস্থা করে 

        এদেরও আপন করে নাও

যদি এই অসহায় জীর্ণ শীর্ণ শিশুদের

          মানুষ করে গড়তে পার

দীপাবলি নিশ্চয় হবে গো  সার্থক

        যদি এদের হাত তুমি ধরো ।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract