STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

অবাস্তব কল্পনা

অবাস্তব কল্পনা

1 min
348

মাঝে মাঝে কোন্ সে খেয়লী মনে

কি সব কল্পনা যেন আনাগোনা করে

মনে হয় যদি ফিরে পেতাম ছেলেবেলা

কতই না আনন্দ করতাম বন্ধুদের ঘিরে

হতেন যদি গো জলে ভরা কালো মেঘ

বুকফাটা পৃথিবীর হাহাকার মিটিয়ে দিতাম

যদি হতেম ওগো অনিন্দ্য সুন্দরী এক পরী

মনের খুশিতে যেখানে ইচ্ছে ঘুরে বেড়াতাম

যদি গো হতেম ছোট্ট একটি ডিঙ্গি নৌকো

খোলা হাওয়া লাগিয়ে পালে ভেসে যেতাম

হতেম যদি বিরাট এক রঙে ভরা ইন্দ্রধনু

সুদূর আকাশে আঁকা হয়ে যে থাকতাম 

অজব গজব কল্পনার জাল বুনে বুনে 

এমন সুন্দর স্বপ্ন দেখতো গো আনমনে

ঘুমের ঘোর ওগো সে যে কাটতে চায়না

ঘুম হারা এই আধো বোজা দু নয়নে

যাযাবর মন কোথায় যে ঘুরে বেড়ায়

কত যে না চেনা অদ্ভূত সব স্থানে

মন উড়ে চলে কল্পনার ডানা মেলে

কত কত না সে আজব অজানার টানে।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract