STORYMIRROR

Riya Roy

Abstract Fantasy

3  

Riya Roy

Abstract Fantasy

একটা বেঁচে থাকা

একটা বেঁচে থাকা

1 min
11

একটা বেঁচে থাকা

নিয়ম ছাড়া রোজনামচায়,

ব্যাকরণ না মানা গল্পের পাতায়।।

এদিক ওদিক অনেক সাজানো খেলা,

ছড়িয়ে ছিটিয়ে উঠোন জুড়ে,

তাগিদ হীন যাযাবর সুরে।

ভেবেছিলাম হাঁটবো আলো ছায়ায়,

তখন অনুভবের গভীরে ,

শব্দহীন ভালোবাসার অনুরণন ধীরে ধীরে।

একটা বেঁচে থাকা…

নস্টালজিয়া নেশা ,চোখে চোখে মেলামেশা ,

রাস্তায় কুয়াশা ঘেরা,

তারপর বারে বারে একিই ভাবে ফেরা।

একটা বেঁচে থাকা ভেবেছিলাম

কাটবে আরো আলাপে ,

মুহূর্ত গুলো সহজ সহজ সংলাপে।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract