STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract

4  

Partha Pratim Guha Neogy

Abstract

নিষ্পাপ দৃষ্টি

নিষ্পাপ দৃষ্টি

1 min
246

সুন্দর-মায়াভরা এ পৃথিবী

স্রষ্টার সৃষ্টি সবুজে মায়াবি,

দৃষ্টি স্রষ্টার অনবদ্য সৃষ্টি

নিষ্পাপ সুন্দর দেখে পাই সন্তুষ্টি ,

দৃষ্টি সৃষ্টির পাপ - পুণ্য চেনায়

মন্দ হলো মহাপাপ, ভাল তা বোঝায়।


বটবৃক্ষের ন্যায় বিশাল মানুষ সৃষ্টির ছায়া

জন মানব শূন্য পৃথিবী নয় কারো চাওয়া,

রঙিন এ পৃথিবী অনেক কিছুই দেখায়

নিষ্পাপ দৃষ্টির চিন্তাধারা পথ চলাটা শেখায়,

আগামী হয় উজ্জ্বল থাকলে নিষ্পাপ দৃষ্টি

আলোকিত আগামীই সফলতার সৃষ্টি।


পৃথিবীর মাটি-জল ,পৃথিবীর বায়ু

দৃষ্টিতে দর্শন হয় বুঝি সৃষ্টির পরমায়ু,

আকাশের মত মন থাকে যে বিশাল

নিষ্পাপ দৃষ্টির মাঝে থাকলে নিশ্চয় চিরকাল,

দৃষ্টিহীন জীবনে,সৃষ্টি লাগে অচল

নিষ্পাপ দৃষ্টি যেন সৃষ্টি মায়ের আদর ভরা আঁচল।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract