STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

স্বাধীনতা

স্বাধীনতা

1 min
340

স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার

তবু স্বাধীনতা পেতে ওঠে হাহাকার

স্বাধীনতা হারিয়েছে স্বেচ্ছাচারিতার চাপে

স্বাধীনতা জাহির করতে বুক যে কাঁপে

স্বাধীন মতামত জানালে যে ওঠে ঝড়

স্বাধীনতাকে চেপে ব্যভিচার হয় বড়

মানবদেহ বাঁধা হয় পরাধীনতার ডোরে

মানুষের স্বাধীন মন পাখী সম উড়ে 

স্বাধীনতার বীজ মন্ত্রে দীক্ষিত ভারতবাসী

পরাধীনতার অন্ধকার দিয়েছিল নাশি

স্বাধীনতার ব্যপ্তি ঘটুক চিন্তা চেতনায়

তবেই তো হবে মানব সমাজের অভ্যুদয়।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract