STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

নির্জনতা

নির্জনতা

1 min
253

ভরা এই দুপুর, নিস্তব্ধ সব পথ ঘাট

   চারিদিকে ছেয়ে গেছে নীরবতা

কাজসেরে দুপুরে,আছি বসে আনমনে

    গুনগুন করে আজ নির্জনতা

নির্জনতায় হারিয়ে যায় যে স্বপ্ন যত

    মিলিয়ে যায় কোন সুদূর দিগন্তে

নির্জনতায় হাওয়া বয় শন শন

  সারি সারি দাঁড়ায় বৃক্ষ পথপ্রান্তে 

নির্জনতায় প্রাণে আমার বেজে ওঠে বাঁশি

  নীরব নীলাকাশে মেঘ ভাসে রাশি রাশি

নির্জনতার কোলে রেখে হৃদয়ের কান্না যত

 দেখো ওই জোছনায় ভরা চাঁদের হাসি

নির্জন বালুকাবেলায় শুনেছ কি কান পেতে

  কি বলে ঝাউ গাছেরা ফিসফিস করে

 সমুদ্রের গর্জনেও আছে নীরবতার ভাষা

বুঝিতে কি পারো তারে ঢেউয়ের আছাড়ে

আনমনা মনমোর সে যে নিঃশব্দ চারীনি

     মন্দিরে বসে থাকে নীরব প্রার্থনায়

নির্জনতায় পাওয়া যায় যে অমূল্য ধন 

   সে তো নিহিত থাকে প্রভুর বন্দনায় ।।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract