STORYMIRROR

Debashis Bhattacharya

Romance Classics Fantasy

3  

Debashis Bhattacharya

Romance Classics Fantasy

সেদিন তুমি বলেছিলে আসবে সাঁঝের বেলায়

সেদিন তুমি বলেছিলে আসবে সাঁঝের বেলায়

1 min
42

সেদিন তুমি বলেছিলে

আসবে সাঁঝের বেলায়

আমি দাঁড়িয়েছিলাম ছাতিমতলায় 

তোমার আসার অপেক্ষায়


ফুলগুলো সব উঠলো জেগে

সুবাস ছড়িয়ে

ছন্দে গন্ধে উঠলো মেতে

তোমায় কাছে পাবে বলে 


আমিও তখন হৃদয়ে

আঁকড়ে ধরে রেখেছিলাম

তোমার স্বপ্নের পাপড়ি মেলা

আমার প্রেমের গোলাপটিকে

 

তারারা সব গেলো নিভে

কালো মেঘের আবির্ভাবে  

অর্দ্ধ শশী, পূর্ণ শশী গেল

আমাকে একাকী ফেলে


পরবাসিনী তুমি আসবে কি না 

ভাবি মনে মনে

রাতের কালো ধীরে ধীরে

হৃদয়ের জোৎস্না নিলো কেড়ে 

ঘুমপাড়ানি গান শুনিয়ে

নিয়ে গেলো ঘুমের দেশে


আমার চোখে ঘুম আসেনা

যদি না পাই সইয়ের দেখা

উষা কিরণে পাখির কূজনে

তাকাই আকাশপানে 

 

দেখি তুমি যাচ্ছ ভেসে 

কল্পনা সাগরে

তোমার কল্পনাতেই আসা যাওয়া

পাইনা কভু দেখা  



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance