STORYMIRROR

Debashis Bhattacharya

Classics Fantasy Inspirational

3  

Debashis Bhattacharya

Classics Fantasy Inspirational

বসে আছ মোর হিয়ার মাঝে

বসে আছ মোর হিয়ার মাঝে

1 min
22

যদি তুমি চাও দিতে মোরে ক্লেশ

দিও আমার সারাটি জীবন ব্যাপী

দিও হৃদয় পূর্ণ করে

কহিব না আমি একটি কথাও

বলিব না মোর প্রাণের ব্যথা

সহিব সকলি একান্তে নীরবে

চাহিব শুধু তোমার কাছে

করি প্রার্থনা বারে বারে

যেন তোমায় না যাই ভুলে


যাহার লাগি পাগল পরান

যাহার লাগি কাঁদে এ চিত্ত

করে আকুতি দিবা-নিশি

পেতে চায় তব প্রেমের ছোঁয়া

নাও ভাসায়ে চেয়ে হিয়া


শুকতারা তুমি থাকো না দূরে

জীবন প্রবাহ ধায় তোমার ইশারাতে

আমি সেই গাজনের ভিখারি যে গো

পালা বদলের আশায় আশায়

ঘুরি ফিরি নিত্য ধামে


নেবে কভু মোরে আপন করে

শুভক্ষণের সেই প্রতীক্ষাতে

শঙ্খ বাজাই রোজ প্রত্যুষে   

চেয়ে আকাশপানে আঁখি মেলে


কালো বিষাদের মেঘ এল ধেয়ে

আমার আশাকে নিল কেঁড়ে 

এক লহমায় তাকিয়ে দেখি

সে যে তুমি ক্ষুদ্র হয়ে এসে

বসে আছ মোর হিয়ার মাঝে


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics