STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Classics

4  

Partha Pratim Guha Neogy

Classics

জলবায়ু

জলবায়ু

1 min
364

আমার অবুঝ জলবায়ু চোখ স্থির করে দেখে

কী ভাবে নিম্নচাপ জন্মায় তন্বী সাগরের বুকে।

সে জানে ঝড় তুফান বজ্র যখন প্রয়োজন

শুধু এক তুড়ি… ওখানে নিম্নচাপ এখানে মনখারাপl

তোমার ভালোবাসার জোরে নাকি থেমে যায়

মহাকাল!

সে পুরাকথা সত্য করো, দেখাও তোমার গরিমা

নিম্নচাপ ফিরে যাক, সমস্ত ঝঞ্ঝা তোমার বশ

আমার নিঃশ্বাস শুষে নেবে শরীরের তাপ 


তোমার রমণস্বেদ, জাদুকর, তোমাকেই দেখে

অপলক কী ভাবে শয্যা ছেড়ে উঠে আসো

আমাকে শুইয়ে দিয়ে–জলবায়ু হাসে দর্শক!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics