STORYMIRROR

Masum Ahamed

Classics Others

4  

Masum Ahamed

Classics Others

ক্ষমা

ক্ষমা

1 min
299

পৃথিবী ঘুরে চলেছে আপন গতিতে

সময় বয়ে চলছে নিজের খেয়ালে

আমি আর তুমি বসে পৃথিবীর দুই প্রান্তে

বলা হয়নি কিছু কথা

না বললে বুকে করছে ব্যথা

তাই লিখছি আজ মনের কথা..


তিলে তিলে ক্ষয় হচ্ছি আমি

ঢলে পড়ছি মৃত্যুর দিকে

পেছনে ফেলে রেখে যাচ্ছি

রাগ, দুঃখ, ভালোবাসা, অভিমান...


যেদিন আমি থাকবোনা

মনে রেখো শুধু ভালোবাসা

বাকি গুলো ভুলে যেও

করিও আমায় ক্ষমা...


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics