STORYMIRROR

Amaresh Biswas

Fantasy

2  

Amaresh Biswas

Fantasy

ভাইফোঁটার ছুটি

ভাইফোঁটার ছুটি

1 min
705

পাইনি ছুটি ভাইফোঁটাতে

সেই কারণে উদাস মন

বোন রাজি নয় শুনতে কিছুই

সকাল বিকাল করছে ফোন।


ফোঁটা নিতে চাই না নাকি

ফোন করে বোন জানতে চায়

কেমন করে বোনকে বোঝাই

আমার হাতে নেই উপায়।


দেখে মুখ ভার বলে অফিসার

চিন্তা কেন করছ ভাই

বোন আমাকেও ফোন করেছে

ছুটি রোখার সাধ্য নাই।


ছুটি মঞ্জুর হল তোমার

ডেকেছে ভাইফোঁটায় বোন

যাচ্ছ বাড়ি ভাইফোঁটাতে

জানাও করে বোনকে ফোন।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy