STORYMIRROR

Manab Mondal

Abstract Classics Fantasy

5  

Manab Mondal

Abstract Classics Fantasy

নদী

নদী

1 min
551

সময় মতো নদীও যদিও

থমকে থাকবে না জানি

বসন্তের প্রথম রোদ্দুর মেখে

দুধসাদা চেরী ফুলের গন্ধ মাখামাখি সকালেও

তোমাকে ফেলে চলে যাবে ঠিক।

নদীর কূল হারানো উচ্ছল কথাকলিতে

কবিতার ছন্দ , পাষণ হৃদয় যাবে ক্ষয়ে

 সদ্যস্নাত বরফমাখা দূর পাহাড়ে রহস্যে ঘেরা পাইন আর অজানা গাছেদের বনে

ঠিকানা হারানো বিকেলের নরম আলোয়

মুখ ঢাকে পাহাড়,মেঘের আঁচলে

অজানা পাখিদের কিচিরমিচির কোলাহলে

দীর্ঘ শ্বাস বিচ্ছেদ গল্প পাহাড়,

বলে নদী আর নেই তার

হঠাৎ বৃষ্টি নামে পাহাড়ে অঝোরে৷

কিন্তু থামে নদী , গন্তব্য যে তার সাগরে



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract