STORYMIRROR

Abhijit Halder

Classics Fantasy Inspirational

5  

Abhijit Halder

Classics Fantasy Inspirational

ভালোবাসা মানে অপরাধ নয়

ভালোবাসা মানে অপরাধ নয়

1 min
708

ভালোবাসা মানে অপরাধ নয়

তা নয় ঢের বেশি অপরাধের মতো কিছু ,

আপনি প্রশ্ন করুন

উত্তর হয়তো পেয়ে যাবেন ;

তবুও কিছু ভালোবাসা কলঙ্কিত অধ্যায়ের মতো চরম কঠিন সত্য-

আপনি পারবেন কিছু জিতে নিতে

কিন্তু পৃথিবীকে এভাবে হারিয়ে যেতে দেবেন না

বাঁচিয়ে তুলুন জীবনের মতো করে

প্রাণের আলো দিয়ে বাঁচান তাঁকে।

ভালোবাসা তবেই পূর্ণতা পাবে মানুষের কাছে

পৃথিবীর কাছে প্রকৃতির কাছে।

মানুষ মানুষের ভিড়ে বিন্দুমাত্র দ্বিধা বোধ ক'রে না কাকে বাঁচাতে হবে , নিজেকে নাকি প্রকৃতিকে !

তবে তাই যদি হবে তবে ভালোবাসা হারাতো না

পৃথিবীর বুকে থেকে।

ভালোবাসা মানে অপরাধ নয়

নয়তো পরাজয় ;

তবুও কিছু পরাজয় আসল পরাজয় হয়।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics