STORYMIRROR

Abhijit Halder

Abstract Fantasy Inspirational

4  

Abhijit Halder

Abstract Fantasy Inspirational

রক্তিম জবার পাণ্ডুলিপি

রক্তিম জবার পাণ্ডুলিপি

1 min
21

তোমার অরুণিমা মাখা সেই যুগল কিনারে
লুকিয়ে আছে এক নিষিদ্ধ অরণ্যের আদিম ঘ্রাণ,
সেখানে পা রাখতেই পথ হারায় তিনশত একাশি কোটি তৃষ্ণার্ত পথিক—
যাদের বুকের হাহাকার কোনোদিন পায়নি পূর্ণতা।
ঐ পেলব রেখায় যখন স্তব্ধ হয়ে থাকে বিকেলের রোদ,
তখন মনে হয়, সহস্র বছরের না বলা সব ব্যাকুলতা
সেখানে এসে নিয়েছে এক শান্ত আশ্রয়;
ওটা কি নিছক হাসি, নাকি কোনো অবাধ্য বিপ্লবের ইশারা?
তোমার রাঙা পাপড়ি যখন চুপিচুপি কথা বলে বাতাসের সাথে,
তখন নীল গ্রহের শিরায় শিরায় জাগে এক অদ্ভুত কাঁপন;
সেই কম্পনে মিশে আছে তিনশত পঁচাত্তর কোটি প্রেমিকার
সেইসব গোপন অভিমান, যা কোনোদিন অধরা রয়ে গেল।
আমি সেই কুঙ্কুম বিথীর এক বিন্দু সুধা হতে চাই,
যা আদিম প্রেমের আগুনে নিজেকে পুড়িয়ে করবে ছাই;
তোমার ওই মৌনতাই বলে দেয়, পৃথিবীর সবটুকু বিদ্রোহ
আসলে জমা হয়ে আছে তোমার ওই শান্ত হাসির ভাঁজেই।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract