STORYMIRROR

Manjula Acharya

Abstract Romance Others

3  

Manjula Acharya

Abstract Romance Others

প্রীতির ঝংকার

প্রীতির ঝংকার

1 min
193

সেদিন আকাশে সজল মেঘের ছায়া

ধরার বুকে যে মেলে ছিল তার কায়া

অধরে ছিল তার না ভোলা মধুর হাসি

কন্ঠে শোভিত কুন্দ ফুলের মালার রাশি 

অঙ্গে পরিহিত সুন্দর সে পীত বাস 

যমুনার জলে জোড়া জোড়া সাদা হাঁস

তোমার প্রেমে পাগলিনী সে কোন বালা

ফাগুন পুলকে সাজে অধীর বসন্ত বেলা

তোমার মোহিনী , সুরেলা বাঁশির জাদুতে

ধরা পড়েছিল তোমার প্রীতির ফাঁদেতে

বৃন্দাবনের কুঞ্জবনে রচিলে যে লীলা

কালে কালে রয়ে গেল সে বিচিত্র খেলা 

বাজিতে ছিল রাধার নূপূর নিক্কন 

গুঞ্জরিত পাখিদের সুমধুর কূজন

যমুনার নদী জল ছাড়িতে ছিল দীর্ঘশ্বাস

রাধা কৃষ্ণ মিলনের কি সুন্দর অবকাশ ।।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Abstract