STORYMIRROR

Suva Chakraborty [ অগ্নিদ ]

Abstract Tragedy

3  

Suva Chakraborty [ অগ্নিদ ]

Abstract Tragedy

দিনলিপির আসর-কবিতার পাতা-৩ দিন

দিনলিপির আসর-কবিতার পাতা-৩ দিন

1 min
227

সেভাবে কি বলবো জানি না, তবে একটি কবিতা লিখতে বড় ইচ্ছে করছিল | পুরানো এক ডাইরির পাতায় আমারই লেখা একটি কবিতা দেখে হারিয়ে গেলাম | 


আমি নিরুপায় 


স্তব্ধ বাতাস, মৃত্যুর উল্লাস,

                ক্ষয়ে যাওয়া ক্ষণ, হারানো নিশ্বাস,

        অবলুপ্ত সেই আকাশের মেঘ, বুকে বাঁধে বাসা ;

    ঠোকাঠুকি লেগে বাস্পের বেশে পরিণত হয় অশ্রুজলে,

     স্বপ্নের চাবি হারিয়ে যায় শিশুদের মত কান্নার ছলে!



                           আমি নিরুপায়!

                                 হায়!

          বিরহ, শোকের সাক্ষী হয়ে বুকটা ফেটে যায়!

                    হাউ হাউ করে কান্না আসে,

            তবু আমায় কান্নার অভাব কুঁড়ে কুঁড়ে খায় |



                            আমি নিরুপায়! "


সত্যিই আমি নিরুপায়! কখনও কোনো সঠিক সিদ্ধান্তে আসতেই পারি নি | আর তাই কিছু ভুল সিদ্ধান্তের দরুন হারিয়ে ফেলেছি কত প্ৰিয় মানুষ!


আজ সেরকম কিছুই নেই কালি ছোঁয়ানোর মত | এখন দেখা যাক, রাতে ভালোমত ঘুমটা আসে কিনা!


ক্রমশ.......


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Abstract