STORYMIRROR

Latifur Rahman

Abstract Fantasy

3  

Latifur Rahman

Abstract Fantasy

অনু কবিতা

অনু কবিতা

1 min
239

১/


ছুড়ে দেওয়া তীর ফেরানোর কৌশল যদি জানা যেতো,

আমার ছুড়ে দেওয়া সব গুলো কথা,

তীরের মতো আবার ফিরিয়ে নিতাম।

কথা গুলো বুকের ভিতর ভরিয়ে নিতাম।


২/


তোমার সাথে বিচ্ছেদ হলে,

অন্য কাউকে জুটিয়ে নেবো।

আর আমার প্রাক্তনের তালিকায়,

তোমার নাম টা টুকে দেবো।


৩/


তোমার অবহেলায় যেভাবে আমি,

রোজ রোজ পুড়ে পুড়ে যাই।

কি নিয়তি দেখ।

তুমি ও অন্যের অবহেলায়,

আমার মতো পুড়ে হচ্ছো ছাই।

আমরা কেউ ভালো নই।

না তুমি, না আমি।

চলো আমরা দুই দুঃখী মানুষ,

একসাথে সুখ খুজতে যাই।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Abstract