STORYMIRROR

Debashis Bhattacharya

Fantasy

2  

Debashis Bhattacharya

Fantasy

তোমায় আমি খুঁজি কোথায়

তোমায় আমি খুঁজি কোথায়

1 min
641

তোমায় আমি খুঁজি কোথায়

না জানে পাগল মন

অরূপ তোমার রূপে বিভোর

তন্, মন, প্রাণ - এ জীবন

নদী কহে ধরিবো তোমায়

আমার স্রোতের আগায়

সাগরের ঢেউ আছড়ে পড়ে

আলিঙ্গনের আশায়

গগন বলে যাবো ওপরে

ছোঁয়ার বাসনায়

বাদল ঝরে লতা-পাতায়

পরশ পাওয়ার নেশায়

ধরণী যে চায় ধরিতে ধরায়

বৃক্ষ শীতল ছায়ায়

সূর্য্য কহে কিরণছটায়

চন্দ্র শুভ্রতায়

আমি বলি রাখিবো তোমায়

মোর হৃদয়ে নীরবতায়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy