STORYMIRROR

Debashis Bhattacharya

Fantasy Others

5  

Debashis Bhattacharya

Fantasy Others

আমার দিন চলে যায় বালুকাবেলায়

আমার দিন চলে যায় বালুকাবেলায়

1 min
452

আমার দিন চলে যায় বালুকাবেলায়

তোমায় ভেবে ভেবে

আমি হারিয়ে যাবো অজানা দেশে

চিনবে না কেউ, জানবে না কেউ

বলবে সবাই একটি কথাই

উদ্বাস্তু নামে ডাকবে সবাই


ছন্নছাড়া হয়ে আমি

বিরহ সাগরে ভাসি

জীবনে মরণে তোমাকেই চাই

অস্তিত্ব মোর তুমিই 


তব গন্ধে মাতোয়ারা হয়ে

ভূমা শুধু ঘুরে মরে

তব আশিসে কলরব করে

নীলাকাশে নীল পাখি

করুণা সাগর উদ্বেলিত হয়ে

হৃদয়ে আছড়ে পড়ে


নিরালায় বসে স্বপ্নের জাল বুনি

তোমায় মনের গহনে রেখে

সে যে তুমি মাধুর্যমন্ডিত

ক্ষণকালের চিরসাথী

দূরে থেকেও আমাকেই দেখো

কি তোমার অভিরুচি


আমার চিন্তার আকাশ সদা ঘনঘটা

তোমার বাদল যুক্ত

অনন্ত সাগরে বিলীন হবার

ইচ্ছাটি করো পূর্ণ


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy