STORYMIRROR

Sunanda Chakraborty

Romance Others

3  

Sunanda Chakraborty

Romance Others

তোমায় খুব মনে পড়ছে*

তোমায় খুব মনে পড়ছে*

1 min
187


তোমায় খুব মনে পড়ছে


 আমি তোমায় বড্ড মিস করছি ...

কত সহজেই ভালোবাসার মানুষদের বলে ফেলি কথাটা ।

আসলেই কি তাদের মনে পড়ে ;

যার সাথে সম্পর্ক একান্ত নিজের , 

যে আমাদের ব্যক্তিগত সম্পত্তি ,

যাদের কথা জাহির করে বলতে হয়না সবার কাছে ,

কিন্তু আসলে আমাদের সবটা জুড়ে থাকে ,

সেই তো ভালোবাসার মানুষ ।


মন জুড়ে যে থাকে তাকে কি মনে পড়তে হয় নতুন করে ? 

হ্যাঁ তবু বলি আমরা , 

" আমি তোমায় বড্ড মিস করছি জানো

 কতদিন হলো তোমায় দেখিনি , 

 তোমার গলার স্বর শুনিনি সামনে থেকে,

 তোমার নিশ্বাসের শব্দটা কতদিন যেনো কানের কাছে বেজে ওঠেনি ,

 কতদিন হলো তোমার ঐ মহাসাগরের মতো চোখে ইচ্ছে করে ডুব পাড়িনি ।


কথাগুলো কত সাধারণ তাই না ,

কিন্তু দেখো জমে আছে কতো অভিমান , আক্ষেপ , আপসোস আর ব্যাকুলতা ।



Rate this content
Log in

Similar bengali poem from Romance