STORYMIRROR

Sunanda Chakraborty

Abstract Children Stories Inspirational

4  

Sunanda Chakraborty

Abstract Children Stories Inspirational

শীতের ভিন্নতা

শীতের ভিন্নতা

1 min
20

তোমাদের কাছে শীত মানে আনন্দের ঋতু,

আমাদের কাছে শীত মানে খোলা আকাশের নীচে জীবন যাপন ।


তোমাদের কাছে শীত মানে পিকনিকের অহরহ,

আমাদের কাছে শীত মানে খাবারের খোঁজে ছোটাছুটি । 


তোমাদের কাছে শীত মানে ঘোরা ঘুরি আর মজা,

আমাদের কাছে শীত মানে দৌড়া দৌড়ি করে শরীর উষ্ণ করা । 


তোমাদের কাছে শীত মানে নানান খাবার খাওয়ার খুশি,

আমাদের কাছে শীত মানে তোমাদের খাওয়া প্যাকেট জোগাড় করে আগুন জ্বালা ।


তোমাদের কাছে শীত মানে নরম বিছানা আর কম্বলের স্বাদ আস্বাদন ,

আমাদের কাছে শীত মানে ঠকঠকিয়ে রাত গোনা ।


তোমাদের কাছে শীত মানে প্রিয়জনদের সাথে খুশির মুহুর্ত কাটানো,

আমাদের কাছে শীত মানে কুকুর বিড়ালের সাথে পথের ধরে থাকা। 


হ্যাঁ আমরা সেই ফুটপাথ বাসী, নেই যাদের ঘর দোর,

হাড় কাঁপানো শীতে পথের ধরেই দিন কাটে, গায়ে থাকে সোয়েটার বা চাদর।


সুনন্দা চক্রবর্তী 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract