STORYMIRROR

Sushanta Kora Chirkut

Romance

3  

Sushanta Kora Chirkut

Romance

স্বপ্ন

স্বপ্ন

1 min
750

নরম রোদের বাগিচায় স্বপ্ন ছড়িয়ে দিলে

তারা অনায়াসে বেড়ে উঠতে পারে

সাথে অনুভূতি মেশানো দুটো শরীরের বৃষ্টি।


স্বপ্নেরা ডালপালা মেলে হাত বাড়ায় উচ্চে

ঠিক যেন এক মুক্ত খেচর

শাখাপ্রশাখা বাঁচতে শেখায় অনিশ্চিত ভবিতব্যের আঁধারে।


তুমি বীজ বপন কর

আমি রোজ এসে সময়মতো জল দেব।


দেখবে

কিছুদিন পর এক বুক স্বপ্নের পাহাড়।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance