STORYMIRROR

Sushanta Kora Chirkut

Classics

3  

Sushanta Kora Chirkut

Classics

শান্তি পাক

শান্তি পাক

1 min
998

কারো কিছু এসে যায় না তাতে,

মনের ভেতর রাখা শরতের রোদ্দুর-

বেলা পড়ে এলে যৌবনের দাওয়ায়,

হাপরে, কেউ যেন দেয় অসুখের সুর!


আজই বুঝি শুনেছ তুমি,

কেমন করে মেঘেরা সাঁতার কাটে!

আমি তো জানি অতীতের কথা,

বোকা প্রেমিকটা তোমার হাত ধরে হাঁটে!


শহরে এলে, নতুন আলতায়

পায়ে পায়ে ওই দেখো জোনাকির ঝাঁক

আমি বলি কি তুমি প্রাসাদেই থেকো,

এবারে শব্দেরা একটু শান্তি পাক!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics