STORYMIRROR

Sushanta Kora Chirkut

Romance Classics

4  

Sushanta Kora Chirkut

Romance Classics

প্রেমিক চোখ

প্রেমিক চোখ

1 min
927

ছিঁড়ে রাখা মেঘ তোমার পায়ে রেখেছি

মনের ফুলদানিটা জানালার কাছে এনো

টুপ করে খসে পড়া এক টুকরো আমেজ

ভালোবাসার রোদটা আমি দিয়েছি জেনো


নীড় ফেরত রাস্তায় অপেক্ষায় থেকো তুমি

একটা সদ্যোজাত কবিতা মুড়ে নিক আঁচল

বাঁপাশের হাওয়াটা পাশ কাটিয়ে দূরে যাক

বুকের পরিখায় আস্তানা গোলাপের শৃঙ্খল


চোখের কাজলে সঙ্গী কোরো বর্ষার আকাশ

আর খোঁপায় বেঁধো তিরতির তিতাসের ঝর্ণা

প্রেমিক চোখ নিরুদ্দেশে খুঁজেছে তোমায়

এ শহর তো শুধু একলা আমার ঘর না!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance