স্বাধীনতা
স্বাধীনতা
- স্বাধীনতা! তোমার বয়স কত হ'ল ?
- আর বল না ; ছয়ে শূণ্য আর ষোলো ।
- হা হা হা স্বাধীনতা ! প্রাপ্তেতু ষোড়শে বর্ষে !
- না না না ! কাটাইছি কাল অতি বিমর্ষে ।
- সে কি কথা ! এই তো প্রেমের সময় !
- করেছ কি কভু ব্যালট বাক্সে মত বিনিময়?
- না তো ! আমি যে এখনও নাবালক ।
- বল কি নন্দ ! এরি ভেতর হলে ঝরাপালক !
- ওগো স্বাধীনতা! বোঝো না কেন ,পরাণ বলে কথা !
- বুঝেছি বুঝেছি, তাই বেড়েছে তোমার বুকের ব্যথা ।
- স্বাধীনতা! তুমি বল তো দেখি, সত্যি কথা এবার ,
কত রক্তের বিনিময়ে প্রাণ শহীদ হয়েছে যেবার ।
তোমার জন্য মরণপণ করেছে যারা লড়াই ,
কর না কেন সে সব জনের শহীদ হবার বড়াই ?
- শোন অর্বাচীন, হচ্ছি প্রাচীন , বাঁয়ে ডায়ে পাক-চীন,
তাক ধিনা ধিন বাজায় বাদ্যি ভোট গণনার দিন ।
অধিকার যদি না পার রাখতে ব্যালটের অন্দরে,
সে কি আমার দোষ কিম্বা পাপ তোমাদের অন্তরে ?
- এই কাটা জিভ , তিন সত্যি, বলছি না না না ,
এই আমাদের স্বাধীনতা , ভোটের গণনা ।
