STORYMIRROR

Nityananda Banerjee

Romance Classics

4  

Nityananda Banerjee

Romance Classics

🦋 প্রজাপতি 🦋

🦋 প্রজাপতি 🦋

1 min
300

হেরিয়া বিচিত্র চিত্র     মালবিকা আগ্নিমিত্র

       কহিলেন ' প্রজাপতি তুমি ? '

কি বা হেতু আগমন     পুষ্পিত প্রমোদ-বন 

        শ্যামল ঊর্বর ধরাভূমি ।

গুঞ্জরিছে কত অলি     মধুমক্ষী গেলা চলি'

        আহরিয়া পুষ্পরস ধারা,

চঞ্চল পাখনা মেলি'      এবে তুই কেন এলি

        প্রাণপুষ্প মালা দিশাহারা।

বাম পার্শ্বে হের মম       বসিয়াছে লক্ষ্মীসম

        প্রাণের অধিক প্রিয়জন,

পার কি বসিতে দেহে      নিস্তব্ধতা অবলেহে

        করিতে পরাগ সংযোজন।

ঋষি যক্ষ পদ্মযোনী      যে নামে তোমারে জানি

        হৃদয় স্পন্দন শোন মন,

প্রজাপতি ব্রহ্মা যথা      ললিত চলিত কথা

        গাত্রে বসা বিবাহ বন্ধন ।

দ্বিপক্ষ উড্ডীয়মানা       নৃত্যের কোন ঘরাণা

        পাখনা মেলিয়া দেখি কহ,

প্রেমিক প্রেমিকা মোরা     চাহি তব মনোহরা

        অপরূপ রূপ অহরহ ।

-------------------------------------------------------------------

         


        


Rate this content
Log in

Similar bengali poem from Romance