STORYMIRROR

Debashis Bhattacharya

Romance Others

3  

Debashis Bhattacharya

Romance Others

প্রাণের কথা কইবো যারে

প্রাণের কথা কইবো যারে

1 min
152

প্রাণের কথা কইবো যারে

সে কি আমার জন্য দাঁড়ায়ে রবে

কত গোধূলি ম্লান হয়ে যায়

উষাতে তারারা ম্রিয়মাণ হয়

রোদন আমার মরু বক্ষের পিঞ্জরে

উৎকণ্ঠার ঢেউয়ে বিগলিত হয়ে

চেয়ে চেয়ে রয় আসার পানে 


তুমি দিয়েছিলে ডাক বসন্তকালে 

কোনও এক সন্ধ্যাকালে

আমের মুকুল সমাগমে

দাঁড়ায়েছিলেম আশাদ্বীপ জ্বেলে 

তোমায় বলবো বলবো বলে


কত অমানিশা গেলো পেরিয়ে

কত জোৎস্না গেলো কেঁদে কেঁদে

ঊষায় আশার খেয়ায় বসে

ভাবি তোমায় আপনমনে


আঁধার রাতে জোনাকি হয়ে

উড়তে না পেরে মিটিমিটি চেয়ে

দেখাই আলো হৃদয় কপাট খুলে

তুমি সুশোভিত হও

মম অন্তরে বসে


যা আছে মনের বাক্সে ভরা

তোমার তরে সাজিয়ে রাখা

প্রেমের দুটি আনমোল কথা

অনুরাগের সুতোয় বাঁধা 

 

রুদ্ধশ্বাস করেছে রুদ্ধ

দাঁড়ায়ে হৃদয়-দ্বারে

কোমল হৃদয়ের কমলটি যে 

করে নত মাথা বিরহে

ভালোবাসা মোর পড়েছে ঘুমায়ে

মম অন্তরে কেঁদে কেঁদে

ব্যাথার চাদর ঢেকে


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance