STORYMIRROR

Nityananda Banerjee

Classics Fantasy

4  

Nityananda Banerjee

Classics Fantasy

ফিরে দেখা

ফিরে দেখা

1 min
415

ইচ্ছে করেই তাকাই পিছন পানে ;

পায়ের দাগ গুনতি করি হাতে,

ইচ্ছে করেই মজি স্মৃতির গানে ;

কবে শেষদেখা হয়েছে তোর সাথে ।


কত স্বপ্ন দেখেছি বছর ভর ;

আশায় আশায় কেটেছে রাত দিন,

শুধু রাজনীতি উঠেছে মাথার পর ;

প্রেম ভালোবাসা এখন হয়েছে লীন ।


তোর স্বাধীনতা দিয়েছে তোকে ভর্সা ;

বলেছে এবার থিতু হয়ে বোস ,

আমার দু'চোখে শাওনের ঘোর বর্ষা ;

নইলে তুইতো প্রেমিকা মন্দ নোস ।


প্রেম ? সে তো পুরাণের অধ্যায় ;

ভালোবাসা আজ চায় শুধু উপহার ,

দুঃখ, কষ্ট, সুখ , ন্যায় , অন্যায় ;

আজ তারা সব বিবেকের মহাভার ।


নতুন বছর শুরু হবার আগে ;

হঠাৎ কেমন উল্টো পথে হাঁটি,

ফিরে দেখার বাসনা মনে জাগে ;

অচ্ছে দিনের অচ্ছে কথাই মাটি ।


ইচ্ছে করেই নতুন আলোর ছন্দে ;

বালুচরে বসে লাল কাঁকড়া খুঁজি,

কাঁকড়াও বুঝি তোরই মিষ্টি গন্ধে ;

জড়িয়ে ধরে আমায় চক্ষু বুঁজি' ।



Rate this content
Log in

Similar bengali poem from Classics